০২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত

  • আপডেট: ০৩:৪৮:১৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • / ১৮০১৭

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে ট্রেনিং শাখা ও সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির যৌথ উদ্যোগে “সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে বিশেষায়িত চক্ষু ক্যাম্প আয়োজন করা হয়। এ ক্যাম্পে ১২ জন বিশেষজ্ঞ ডাক্তার টিমের মাধ্যমে মোট ১৩৭ জন চক্ষু রোগীকে চিকিৎসা প্রদান করা হয়। ক্যাম্পে সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি কর্তৃক ঔষধ ও চশমা প্রদান করা হয়।

দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান আয়োজিত এ কর্মসূচিতে অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের চোখের বিভিন্ন সমস্যার পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেন। সেবা গ্রহণকারীরা এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন।

বুধবার (২১ জুলাই) আয়োজিত এই চিকিৎসা কর্মসূচির উদ্বোধন করেন ট্রাফিক স্কুলের প্রশিক্ষণ প্রধান মোহাম্মদ আব্দুল হালিম, অ্যাডিশনাল ডিআইজি। অনুষ্ঠানে প্রধান অতিথি উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, এমন জনকল্যাণমূলক উদ্যোগ সমাজের জন্য ইতিবাচক দৃষ্টান্ত। তিনি বলেন, সবার আগে বাংলাদেশকে হৃদয়ে ধারণ করে সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ যদি সামাজিক দায়িত্ব পালনে আরও বেশি এগিয়ে আসে, তাহলে সমাজে মানবিক সহযোগিতা ও পারস্পরিক সহমর্মিতা বৃদ্ধি পাবে। তিনি ভবিষ্যতেও এ ধরনের সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।

ক্যাম্পে ছানিজনিত কারণে যে সকল রোগী দৃষ্টিশক্তি হারিয়েছেন, তাদের চোখের ছানি অপারেশন এবং (আইএলও) লেন্স স্থাপনের লক্ষ্যে ছানি রোগী শনাক্তকরণ করা হয়।

রোগী শনাক্তকরণের ক্ষেত্রে বিনামূল্যে রোগীর প্রয়োজনীয় কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। যেমন: চোখের প্রেশার, শরীরের রক্ত চাপ, ডায়াবেটিস ইত্যাদি। প্রয়োজনীয় সকল পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ১৩৭ জন রোগীকে বিণামূল্যে ঔষধ ও কালো চশমা ও পাওয়ার চশমা প্রদান করা হয়।

ক্যাম্পে আগত রোগীরা বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও চশমা পেয়ে সন্তোষ প্রকাশ করেন। অনেকেই জানান, পুলিশের চাকুরিতে সময়ের অভাবে দীর্ঘদিন চোখের চিকিৎসা করাতে পারেননি। এ ধরনের উদ্যোগ তাদের জন্য বড় ধরনের সহায়তা।

আয়োজকরা জানান, পুলিশ সদস্যদের কাছে মানসম্মত চক্ষু চিকিৎসা পৌঁছে দেওয়া এবং প্রতিরোধযোগ্য অন্ধত্ব কমিয়ে আনাই এ কর্মসূচির মূল লক্ষ্য। এজন্য ভবিষ্যতেও দেশের বিভিন্ন জেলায় ধারাবাহিকভাবে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প পরিচালনা করা হবে।

অনুষ্ঠানে সন্ধানী স্বেচ্ছাসেবী সংগঠনের প্রেসিডেন্ট প্রফেসর ড. মো. ফজলুল হক কাশেম, সেক্রেটারি ড মোহাম্মদ মনির হোসেন, প্রফেসর ড তোসাদ্দেক হোসেন সিদ্দিকী সহ অন্যান্য প্রতিনিধি, ট্রাফিক স্কুলের সকল কর্মকর্তা ও সদস্য এবং সেবাগ্রহণকারী রোগীরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী ক্যাম্পটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত

আপডেট: ০৩:৪৮:১৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬