১১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

দিরাইয়ে পাওনা টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৭

  • আপডেট: ১১:৪৩:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • / ১৮০৪৭

দিরাই প্রতিনিধি,গোলাম জিলানী:

সুনামগঞ্জের দিরাইয়ে পাওনা টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) বিকেল ৫টার দিকে দিরাই পৌরসভার ঘাগটিয়া গ্রামে আব্দুল মুকিত ও জুয়েল মিয়ার পক্ষের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন—আব্দুল হাফিজ (৪০), আব্দুর রহিম (৬৫), আব্দুল মুকিত (৪৫), ইমন (২১), আশিক মিয়া (৪০), জুয়েল (৪০) ও সাব্বির মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ আগস্ট ১ হাজার ৫০০ টাকা পাওনা নিয়ে আব্দুল মুকিত ও জুয়েল মিয়ার মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে বুধবার বিকেলে আব্দুল মুকিত দিরাই বাজারে যাওয়ার পথে জুয়েল মিয়া ও তার লোকজনের সঙ্গে তার কথা-কাটাকাটি ও হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।

পরে খবর পেয়ে মুকিত মিয়ার পক্ষের লোকজন ঘটনাস্থলে এগিয়ে এলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের সাতজন আহত হন।

আহতদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত আব্দুর রহিম, ইমন ও সাব্বির মিয়াকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, “পাওনা টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

দিরাইয়ে পাওনা টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৭

আপডেট: ১১:৪৩:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬