১১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

জাতীয় হৃদরোগ হাসপাতালে মোবাইল ছিনতাইকারী আটক ১

  • আপডেট: ০৮:৫৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • / ১৮০১৯

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে এক পথচারীর মোবাইল ফোন ছিনিয়ে পালানোর সময় এক যুবককে হাতেনাতে আটক করেছে আনসার সদস্যরা। পরে উত্তেজিত জনতার গণপিটুনি থেকে তাকে উদ্ধার করে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে সোপর্দ করা হয়।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বুধবার বিকালে তাকে আটক করা হয়। হৃদরোগ হাসপাতালের আনসার ক্যাম্প ইনচার্জ পিসি মো. আমিনুল হক এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, হাসপাতালের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। আটক যুবকের নাম অনিক বসু রকি (২৬)। প্রত্যক্ষদর্শীরা জানান, এক পথচারীর মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালানোর সময় হাসপাতালের নিরাপত্তায় দায়িত্বে থাকা আনসার সদস্যরা তাকে ধাওয়া করে আটক করেন।

ঘটনাটি জানাজানি হলে সেখানে উপস্থিত জনতা উত্তেজিত হয়ে আটক যুবককে গণপিটুনি দেওয়ার চেষ্টা করে। আনসার সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেতৃত্বে আনসার দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে উত্তেজিত জনতার হাত থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

পরে তাকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে সোপর্দ করা হয়। তবে ছিনতাইয়ের শিকার ব্যক্তি আইনি জটিলতার আশঙ্কায় মামলা করতে অস্বীকৃতি জানান। এ কারণে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আটক যুবকের পরিবারের উপস্থিতিতে মুচলেকা নেওয়া হয়। এরপর তাকে স্বজনদের জিম্মায় হস্তান্তর করা হয়।

সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন করছেন। জাতীয় হৃদরোগ হাসপাতালে আনসার সদস্যদের তাৎক্ষণিক ও পেশাদার পদক্ষেপের ফলে ছিনতাইকারী আটক এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

জাতীয় হৃদরোগ হাসপাতালে মোবাইল ছিনতাইকারী আটক ১

আপডেট: ০৮:৫৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬