০৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

কুমারখালীতে ‘গালিম শেখ’কে ঘিরে মাদক কারবারের অভিযোগ, পুলিশের নজরদারি দাবি

  • আপডেট: ১০:৫২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • / ১৮০০৯

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড় ইউনিয়নের মহননগর গ্রামে গালিম শেখ (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ইয়াবা,গাঁজা, ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রির অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, দিনের বিভিন্ন সময়ে প্রকাশ্যেই মাদক কেনাবেচা চালিয়ে আসছেন তিনি।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গালিম শেখ দীর্ঘদিন ধরে মহননগরসহ আশপাশের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি দরে মাদক বিক্রি করে আসছেন। তার কাছ থেকে সরবরাহ করা মাদক উপজেলার পান্টি, সানদিয়ারা, চৌরঙ্গী, যদুবয়রা, বাঁশগ্রাম ও কাচেরকোলসহ বিভিন্ন এলাকায় যাচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

স্থানীয়দের দাবি, এর আগেও মাদকসহ গালিম শেখকে একাধিকবার গ্রেপ্তার করা হয়েছিল। তবে জামিনে বের হয়ে তিনি পুনরায় মাদক কারবারে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ তাদের।

অভিযোগ রয়েছে, প্রতিদিন সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত মহননগর এলাকায় মাদক বিক্রির পাশাপাশি মাদক সেবনের সুযোগও দেওয়া হয়। এতে এলাকার তরুণ ও যুবসমাজের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে বলে দাবি স্থানীয়দের। মাদকের বিস্তারের কারণে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডও বাড়ছে বলে অভিযোগ করেছেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক স্কুলশিক্ষক বলেন, “মাদকবিরোধী অভিযানে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এরপরও যদি প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ থাকে, তাহলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”

স্থানীয়দের আরও দাবি, গালিম শেখের স্ত্রীও অতীতে গাঁজা ও ইয়াবাসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন।

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, “যত বড় মাদক ব্যবসায়ীই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং দ্রুত মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনার চেষ্টা করা হবে।”

এলাকাবাসী মাদক কারবারের অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কুষ্টিয়ার পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা তথ্য প্রতিবেদকের হাতে নেই; অভিযোগগুলোর সত্যতা তদন্তসাপেক্ষ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

কুমারখালীতে ‘গালিম শেখ’কে ঘিরে মাদক কারবারের অভিযোগ, পুলিশের নজরদারি দাবি

আপডেট: ১০:৫২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬