১২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জন গ্রেফতার

  • আপডেট: ০৬:১৩:১৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • / ১৮০০৭

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরের অপরাধ প্রবণ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা-পুলিশ। অভিযানকালে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জন গ্রেফতার।

এদের মধ্যে ডাকাতির প্রস্তুতি মামলায় ৩,দ্রুত বিচার আইনে ৩,দূস্যুতা মামলায় ২,না: শিশু মামলায় ১,পরোয়ানা ২ (পরোয়ানা তামিল সংখ্যা -৪ টি) এবং অন্যান্য মামলায় ১৮ জন।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।

রবিবার (২৩ আগস্ট ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলো-সাগর (২০),রাসেল (২৬),নয়ন (১৯), রেজাউল (৩০), রুহান (১৯), বিল্লাল (২৯),জাহিদুল ইসলাম মৃদুল (২৯), রিপন (৩২),অন্তর (২২),রোমান (২১), মোহাম্মদ আলী (৪৩), কবিরুল ইসলাম (৩৯), সাইদুর রহমান (২০), ইউনুস (১৯), হৃদয় তালুকদার রিয়াজ (২৫), ইব্রাহিম (২৩), আরিফ হোসেন (২৫),রাব্বি (১৯),ভিকি(২৫),হায়দার (৪৪), নাসিম (২৫),রেজওয়ান (৩১), রিয়ান (১৯),সজল (২১), আলামিন (২৬), রবিন (১৯), মিলন (৩০),গিয়াস উদ্দিন (৩০) ও আজগর (৪৩)।

এসময় তাদের কাছ থেকে ১ টি সামুরাই,১৬ পুরিয়া গাঁজা, ৭ পাতা হেরোইনসহ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিসি মো.ইবনে মিজান বলেন,শনিবার (২২ আগস্ট ) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ২৯ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জন গ্রেফতার

আপডেট: ০৬:১৩:১৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬