০১:৪২ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬

ঢাকায় পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০,শীর্ষে মিরপুর

  • আপডেট: ১০:৩৯:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • / ১৮০০২

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৪৬ টি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ২৯ জন, লালবাগ বিভাগে ৪৫ জন,ওয়ায়ী বিভাগে ৫০ জন, মতিঝিল বিভাগে ৩৬ জন, তেজগাঁও বিভাগে ৬৭ জন, মিরপুর বিভাগে ১২৭ জন, গুলশান বিভাগে ৩১ জন,উত্তরা বিভাগে ৫০, জন ও গোয়েন্দা বিভাগে ৫ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকালে ১টি বিদেশি পিস্তল,১টি ম্যাগাজিন, ‍৬ রাউন্ড গুলি, ১টি তলোয়ার, ১টি ছোরা, ১টি গ্রেনেড, ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৩৯১২৭ পিস ইয়াবা, ৩.২ গ্রাম গুড়া ইয়াবা, ১টি মোটরসাইকেল, ৯টি মোবাইল ফোন, নগদ ৩ হাজার টাকা এবং দুইজন ভিকটিম উদ্ধার করা হয়।

তিনি জানায়,রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ঢাকায় পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০,শীর্ষে মিরপুর

আপডেট: ১০:৩৯:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬