শাহবাগে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২০ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ,গ্রেফতার ২
- আপডেট: ০২:০৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
- / ১৮০০৬
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর শাহবাগে শুল্ক ফাঁকি দিয়ে আনা ১ হাজার ২৬৬ পিস ভারতীয় শাড়ি জব্দ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগ। এসব শাড়ির আনুমানিক বাজারমূল্য ২০ লাখ ২৫ হাজার ৬০০ টাকা। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন–শেখ সোহেল (৩২) ও আলফাজ হোসেন (৩১)।
মঙ্গলবার (২৬ আগস্ট) ডিবি উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ইলিয়াস কবির এসব তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার বিকালে শাহবাগ থানাধীন শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রধান গেইটের সামনের সড়কে অভিযান চালায় ডিবি রমনা বিভাগের অবৈধ অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ টিম। অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় ১ হাজার ২৬৬ পিস ভারতীয় শাড়িসহ দুইজনকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য ২০ লাখ ২৫ হাজার ৬০০ টাকা।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত আলামতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।



















