০৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জন গ্রেফতার

  • আপডেট: ০৭:২৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • / ১৮০০৪

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরের অপরাধ প্রবণ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা-পুলিশ। অভিযানকালে বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জন গ্রেফতার।

এদের মধ্যে দূস্যতা মামলায় ২,মাদক মামলায় ১,সড়ক পরিবহন আইন ১,পরোয়ানা ভুক্ত ১ জনসহ অন্যান্য মামলায় ২১ জন।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলো-নজরুল ইসলাম ছোটন (৩৯), গিয়াস উদ্দিন (৪২), ইলিয়াস হোসেন বাবুল (২১),হাসনাইন হাসান (২১), সাব্বির (২০),শিমুল (২২)আব্দুল্লাহ আল নোমান (২৫), রামজিবুর রহমান সাবির (২৩),বাবুল প্রামানিক (৬০),রাজু (২৫), রাব্বি (২৬), জসিম (৪০), লোকমান (২৪),শুভ (২৫), শাকিল (২৬),শোয়েব আলী সাহেব (২৬),কামরুজ্জামান রিপন (৫৭), সাদ্দাম (৩৫),সাগর (২৫), রুবেল (১৮),শ্যামল চক্রবর্তী (৩৮),ইয়াসিন (২২),রাজু আহমেদ (২৩),ওমর ফারুক (২০),সুজন (২৮) ও রাব্বি (২৭)।

এসময় তাদের কাছ থেকে ৮১ পিস ইয়াবা ট্যাবলেট, ১৩ পুরিয়া গাঁজা,৭ পাতা হেরোইন,১ টি লোহার তৈরি তলবারি,১ সুইচ গিয়ার চাকু,১ টি স্মার্ট মোবাইল ফোন, ১৫ পিস লোহার রড, ১ টি স্ক্রু-ড্রাইভার ও ১ টি কাটার প্লাস উদ্ধার করা হয়।

ডিসি মো.ইবনে মিজান বলেন,সোমবার (২৪ আগস্ট ) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ২৬ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জন গ্রেফতার

আপডেট: ০৭:২৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬