১২:২১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

রাজধানীতে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০০,সর্বোচ্চ মিরপুর ১৩৬

  • আপডেট: ১২:২১:২৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • / ১৮০০১

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৫৩ টি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩১ জন, লালবাগ বিভাগে ৪০ জন,ওয়ায়ী বিভাগে ৫৮ জন, মতিঝিল বিভাগে ৬৩ জন, তেজগাঁও বিভাগে ৭১ জন, মিরপুর বিভাগে ১৩৬ জন, গুলশান বিভাগে ৫৭ জন,উত্তরা বিভাগে ৩২, জন, গোয়েন্দা বিভাগে ১০ জন এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগে দুজন রয়েছেন।

অভিযানকালে ৪টি মোটরসাইকেল, ৪টি সিএনজি, ৫টি ভুয়া নম্বর প্লেট, ১ হাজার ২৬৬ পিস ভারতীয় শাড়ি, ২টি মনিটর, ৮টি মোবাইল ফোন, চুরির কাজে ব্যবহৃত ১৬টি ডালি, ৮টি চাবি, একটি কাটার কাঁচি ও একটি ছিটকিনি উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া অভিযানে ২৬ কেজি ১৬০ গ্রাম গাঁজা, ৭ হাজার ২১২ পিস ইয়াবা, ৫ দশমিক ৫ গ্রাম হেরোইন এবং ৪৪০ বোতল এসকাফ সিরাপ (ফেনসিডিল) উদ্ধার করা হয়।

তিনি জানায়,রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

রাজধানীতে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০০,সর্বোচ্চ মিরপুর ১৩৬

আপডেট: ১২:২১:২৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬