শিরোনাম:
খিলক্ষেতে ২৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
- আপডেট: ০৩:৩৭:১৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
- / ১৮০০১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর খিলক্ষেত থেকে ২৬ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ।
গ্রেফতারকৃত আসামির নাম– মো. হুমায়ুন কবির ভূঁইয়া (৫০)।
বুধবার (২৬ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
তিনি জানান,মঙ্গলবার দুপুর ৩টা ৫ মিনিটে খিলক্ষেত বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে হুমায়ুন কবিরকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২৬ কেজি গাঁজা ও একটি মুঠোফোন উদ্ধার করা হয়।
এ ঘটনায় খিলক্ষেত থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেফতার হুমায়ুন কবিরকে আদালতে পাঠানো হয়েছে।



















