০৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

সারাদেশে বিশেষ অভিযানে ১১৮ দিনে গ্রেফতার ৫৩ হাজার, ৪৩৮ অস্ত্র উদ্ধার

  • আপডেট: ০২:৪৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • / ১৮০০১

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

পুলিশের বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৬ আগস্ট পর্যন্ত ১১৮ দিনে দেশের বিভিন্ন স্থান থেকে ৫৩ হাজার ৫১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া, অন্যান্য মামলা ও অভিযানে গ্রেফতার হয়েছে আরও ১ লাখ ৪১ হাজার ৬২৮ জন।

বিশেষ অভিযান এবং অন্যান্য মামলায় মোট গ্রেফতার হয়েছে ১ লাখ ৯৫ হাজার ১৪৬ জন। অভিযানে পুলিশ ৪৩৮টি আগ্নেয়াস্ত্র, ৪ হাজার ৭২২ রাউন্ড গুলি উদ্ধার করেছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন এসব তথ্য জানান।

তিনি বলেন, অভিযানে পুলিশ এ সময়ে ৪৩৮টি আগ্নেয়াস্ত্র, ৪ হাজার ৭২২ রাউন্ড গুলি ও কার্তুজ, ১৬৫টি ম্যাগাজিন, ৬৫টি ককটেল, সোয়া দুই কেজি গান পাউডার, ৮৯৩টি দেশীয় অস্ত্র, ৭১টি অস্ত্রের যন্ত্রাংশ, ২১টি অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম এবং ১০ হাজার ৩০০টি চকলেট বাজি উদ্ধার করেছে।

উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে পিস্তল ১৫৩টি, শুটারগান ৪৮টি, এলজি ৪৫টি, রিভলবার ২৬টি, বন্দুক ১০৮টি, পাইপগান ২৬টি, শটগান ৭টি, রাইফেল ৭টি, এসএমজি ৩টি, এয়ারগান ১২টি ও পেনগান একটি।

এছাড়া, অভিযান চলাকালে পুলিশ ১ কোটি ৪০ লাখ ৫৪ হাজার ৫৫৯ পিস ইয়াবা, ১০ হাজার ৭৩২ পুরিয়া হেরোইন, ৩০ হাজার ৪২৭ বোতল ফেনসিডিল, ১৩ হাজার ৮৬৫ বোতল বিদেশি মদ, ৫৬০ বোতল দেশি মদ, ১২ হাজার ৫৩ পুরিয়া গাঁজা এবং মাদক ও মাদক জাতীয় অন্যান্য দ্রব্য উদ্ধার করেছে।

এআইজি শাহাদাত হোসাইন আরও জানান, এসব মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় ২৩ হাজার ২২১টি মামলা ও ৩৪ হাজার ৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

সারাদেশে বিশেষ অভিযানে ১১৮ দিনে গ্রেফতার ৫৩ হাজার, ৪৩৮ অস্ত্র উদ্ধার

আপডেট: ০২:৪৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬