০৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

রিয়াদের সোফা কারখানার আগুনে শেষ ৯ প্রবাসীর স্বপ্ন, কফিনে ফিরলেন দেশে

  • আপডেট: ০৬:০৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • / ১৮০০৩

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

সৌদি আরবের রিয়াদে জীবিকার তাগিদে গিয়েছিলেন তারা। বুকভরা স্বপ্ন ছিল, পরিবারের মুখে হাসি ফোটাবেন, স্বজনদের অভাব ঘোচাবেন। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়ে কফিনবন্দী হয়ে দেশে ফিরেছেন নয় বাংলাদেশি প্রবাসী।

বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৪৩০ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তাদের মরদেহ। স্বজনদের কাছে ফেরার কথা ছিল হাসিমুখে, অথচ ফিরলেন নিথর দেহে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

গত ৯ আগস্ট রাতে রিয়াদের মানফুয়া ও মুসা সানাইয়া এলাকার একটি সোফা কারখানায় ভয়াবহ আগুন লাগে। কাজ শেষে শ্রমিকেরা তখন কারখানার ভেতরেই ঘুমিয়ে ছিলেন। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে বের হওয়ার সুযোগ পাননি তারা। আগুনে পুড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান ১৬ বাংলাদেশি শ্রমিক।

অভিযোগ রয়েছে, কারখানার মূল ফটক বাইরে থেকে তালাবদ্ধ ছিল। ফলে আগুন লাগার পর প্রাণ বাঁচাতে চাইলেও শ্রমিকদের বের হওয়ার সুযোগ ছিল না। পরে কারখানা থেকে উদ্ধার করা হয় তাদের দগ্ধ মরদেহ।

দেশে ফিরে আসা নয়জনের মধ্যে সাতজনই নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা। তারা হলেন উদনপৈ গ্রামের মো. ফরিদ, গণ্ডগোহালী গ্রামের রুবেল প্রামাণিক, মোহন আলী, সুমন আলী ও কলিমুদ্দিন, ডুবাই গ্রামের সোহেল রানা এবং মার্কাসুন্দা গ্রামের আব্দুল জলিল সরদার।

যে মানুষগুলো পরিবারের জন্য দূরদেশে পাড়ি জমিয়েছিলেন, তাদের এমন করুণ পরিণতিতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। প্রিয়জনকে ফিরে পাওয়ার অপেক্ষায় থাকা পরিবারগুলো এখন শেষবারের মতো মুখ দেখার অপেক্ষায়।

কেউ হয়তো বাবার অপেক্ষায় ছিলেন, কেউ স্বামীর, কেউ সন্তানের। তাদের সেই অপেক্ষার অবসান হলো ঠিকই, তবে জীবিত মানুষটির বদলে ফিরল কফিন।

প্রবাসে কর্মরত এই শ্রমিকদের মৃত্যুতে পরিবারগুলোর ওপর নেমে এসেছে অপূরণীয় শোক। জীবিকার জন্য বিদেশে যাওয়া এই মানুষগুলোর স্বপ্ন শেষ হয়ে গেল আগুনের লেলিহান শিখায়। আর স্বজনদের কাছে থেকে গেল শুধু স্মৃতি, কান্না আর প্রিয় মানুষটির শেষ বিদায়ের অপেক্ষা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

রিয়াদের সোফা কারখানার আগুনে শেষ ৯ প্রবাসীর স্বপ্ন, কফিনে ফিরলেন দেশে

আপডেট: ০৬:০৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬