মোহাম্মদপুরে সাঁড়াশি অভিযান, বিভিন্ন অপরাধে ৩০ জন গ্রেফতার
- আপডেট: ০৬:৫৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,ঢাক
রাজধানীর মোহাম্মদপুরের অপরাধ প্রবণ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা-পুলিশ। অভিযানকালে বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জন গ্রেফতার।
এদের মধ্যে দূস্যতা মামলায় ১,ডাকাতির প্রস্তুতি মামলায় ২,মাদক মামলায় ১,দ্রুত বিচার আইনে ১,সাইবার সুরক্ষা আইনে ১,পরোয়ানা ৫ জন( পরোয়ানা তামিল সংখ্যা -৬ টি) এবং অন্যান্য মামলায় ১৯ জন।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলো-মতি (৩০),পাপ্পু (৩২),স্বাধীন (২৪),রাকিব (২৪),সাগর (২৬),ইয়াসিন (৩০),ইমরান (২৭),রায়হান (২৬),
আলিফ ফকির (২৯),রফিকুল ইসলাম তন্ময় (২৬),আলম (২৪), বিজয় (২০),নয়ন (২৭), সোহাগ (২৪),সোহেল (২৫),রিফাত (১৯), সাগর (২০), সৃজন (২৬),সোহেল (৪০),সাগর (২৩), মান্নান (৩০),নোবেল (২৭),ফরিদ (২৫),শামীম (২৫),পাষাণ (২৬),হাসান (২৫),শরীফুল (২৮),চান্দু (৪০),পলাশ (২৪) ও রাজু (৩৫)।
এসময় তাদের কাছ থেকে ১ টি সামুরাই,৬৬ পিস ইয়াবা ট্যাবলেট,১১ পুরিয়া গাঁজা যাহার ও ৪ পাতা হেরোইন উদ্ধার করা হয়।
ডিসি মো.ইবনে মিজান বলেন,বুধবার (২৬ আগস্ট ) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ৩০ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।



















