ঢাকায় পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯১,শীর্ষে মিরপুর
- আপডেট: ১০:০৭:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
- / ১৮০০১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৩৯ টি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন এ তথ্য জানান।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ২০ জন, লালবাগ বিভাগে ৪১ জন,ওয়ায়ী বিভাগে ৪৮ জন, মতিঝিল বিভাগে ৪৮ জন, তেজগাঁও বিভাগে ৫৯ জন, মিরপুর বিভাগে ১৫৬ জন, গুলশান বিভাগে ৫৯ জন,উত্তরা বিভাগে ৫৬ জন এবং গোয়েন্দা বিভাগে ৪ জনকে গ্রেফতার করা হয়।
অভিযানকালে ১ টি বিদেশি রিভলবার,১ রাউন্ড গুলি, ৪ টি গুলির খোসা, ১০ হাজার ৭১ পিস ইয়াবা, ১২০ গ্রাম গাঁজা, ৪৪ গ্রাম হেরোইন, ১ টি চাইনিজ কুড়াল, ১ টি হাসুয়া, ১ টি জিআই পাইপ, ১ টি মনিটর, ১ টি সিপিইউ, ৬ টি মোবাইল ফোন ও একজন ভিকটিক উদ্ধার করা হয়।
তিনি জানায়,রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।



















