উত্তরার মহাসড়কের সেচ্ছাসেবক লীগের বিক্ষোভ মিছিল, আটক ১
- আপডেট: ১০:৫৬:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
- / ১৮০০১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর উত্তরার মহাসড়কের ঢাকা মহানগর উত্তর সেচ্ছাসেবক লীগেত উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়েছে। মিছিল থেকে পুলিশ একজনকে আটক করেছে।
শুক্রবার (২৮ আগস্ট) সকাল পৌনে ৮টার দিকে গাজীপুর-ঢাকা মহাড়কের উত্তরার জসিম উদ্দিন মিছিলটি শুরু হয়। পরবর্তীতে র্যাব-১ কার্যালয় সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলটি ঢাকা মহানগর উত্তর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর আনিছুর রহমান নাঈমের ব্যানের করা হয়।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশ সেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের ধাওয়া করে। পরে মিছিলে অংশ নেওয়া একজনকে আটক করে।
বিক্ষোভ মিছিলকালে বিক্ষোভকারীরা
‘ডাক দিয়েছে নাঈম ভাই, ঘরে থাকার সময় নাই’, ‘ঘরে থাকার সময় নাই, ডাক দিয়েছে নাঈম ভাই’, ‘সেচ্ছাসেবক লীগ, নেতা মোদের শেখ মুজিব’, ‘উত্তর সেবকলীগ’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ নানা শ্লোগান দেন।
সেচ্ছাসেবক লীগের বিক্ষোভ মিছিল প্রসঙ্গে জানতে চাইলে ডিএমপি’র উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, ‘সেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা ঝড়ো হচ্ছিল। ওই সময় পুলিশ ধাওয়া করে পোস্টার, ব্যানারসহ একজনকে আটক করে।’
বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে মারামারির বিষয়ে জানতে চাইলে ওসি মোরশেদ বলেন, ‘পুলিশ যখন ধাওয়া দেয়, তখন আশে পাশের লোকজনও ধাওয়া দিবে, এটাই স্বাভাবিক। মিছিলকারীদের ধাওয়া দিলে, আশেপাশের লোকজনও ধাওয়া দিয়েছিল।’



















