তেজগাঁওয়ে পুলিশের সাঁড়াশি অভিযান,২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৭
- আপডেট: ০৭:১৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৫৭ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
তেজগাঁও বিভাগের ছয় থানার নিয়মিত মামলা,পুরাতন মামলা,ওয়ারেন্টমূলে ও ডিএমপি অধ্যাদেশে তাদের গ্রেফতার করা হয়।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে তেজগাঁও বিভাগের নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন,ডিএমপির তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৫৭ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ঠ থানা পুলিশ।
অভিযানে,মোহাম্মদপুরে ৩০ জন,আদাবরে ৩ জন, শেরেবাংলা নগরে ১০ জন, তেজগাঁও থানা ৩ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৫ জন ও হাতিরঝিল থানায় ৬ জনকে গ্রেফতার করেছে।
মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. বাবুল হোসেন ওরফে ম্যাগনেট বাবু (৪৩), মো. আশিক (২৬), ইয়াসিন আরাফাত জিয়া (৩০), রাফিকুল ইসলাম তন্ময় বাপ্পি (২৬), মো. রায়হান (২৬), আলিম ফকির (২৬), মো. ইমরান (২৭), মো. পাপ্পু (৩৫), মো. মতি (৩২), মো. রাকিব (২০), মো. সাগর (২৪), মো. সাগর বিশ্বাস (৩০), মো. সোহেল মিয়া (৪২), মো. শাহজাহান পাষান (২৫), মো. সাদ্দাম মিয়া (৩৬), মো. শরীফুল ইসলাম (৪০), আজাদ হোসেন নোবেল (২৭), শেখ ফরিদ রাসেল (২৫), মো. সোহাগ জিহাদ (২৪), মো. সোহেল (২৫), মো. রিফাত (১৯), মো. শামীম (২৫), পলাশ (২৫), মো. রাজু (৩৫), মো. নয়ন (২৮), মাসফিয়াদ ইসলাম বিজয় (২২), সৃজন সরকার (২৬), মো. সাগর (২৩), মো. আ. মান্নান (৩০) ও মো. জানু (৩৯)।
আদাবর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. রাকিব (২৪),মো. নাজমুর হুদা ( বয়স উল্লেখ নাই ) ও মো. হাসানুর রহমান (৩০)।
শেরেবাংলা নগর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. রুকনুজ্জামান (৩৭), মো. নুরে আলম খান ( বয়স উল্লেখ নাই), মো. আজমত আলী ( বয়স উল্লেখ নাই),মো. হামিদুর রহমান ( বয়স উল্লেখ নাই ), রাকিব হোসেন (২৪),কুলসুম শাহিদা (৪০),মো. মেহেদী হাসান (২৬),মো. তিতাস উদ্দিন (৩০),মো. রুবেল (৩০) ও মো. নাজমুল হোসেন (২৩)।
তেজগাঁও থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মোসা. লাবনী বেগম (৪১),আহমেদ ইভান ওরফে আলামিন (২১) ও মো. বাবু মিয়া (২২)।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. রাকিব ( বয়স উল্লেখ নাই), মো.সুজন (২৫),মো. আ. আজিজ (৩৫),মো.রবিউল ইসলাম ওরফে গনেট (২২) ও মো.নাজমুল ইসলাম (২৮)।
হাতিরঝিল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. আজিজুর ইসলাম তরিকুল (১৮),মো. হাসমত (৫৫),মো. নজরুল ইসলাম (৪৬),আব্দুল মান্নান (৬৮),মো. সোলায়মান (২৯) ও মিঠু ব্যাপারী (২৬)।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।



















