ঢাকায় পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৫৪, সবচেয়ে বেশি মিরপুরে ১৭৪
- আপডেট: ১০:০০:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
- / ১৮০০১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৫৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৩০ টি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন এ তথ্য জানান।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩১ জন, লালবাগ বিভাগে ৩২ জন,ওয়ায়ী বিভাগে ৮৫ জন, মতিঝিল বিভাগে ৫৭ জন, তেজগাঁও বিভাগে ৫৬ জন, মিরপুর বিভাগে ১৭৪ জন, গুলশান বিভাগে ৪৭ জন,উত্তরা বিভাগে ৬১ জন, গোয়েন্দা বিভাগে ৪ জন ও সিটিটিসি বিভাগে ৭ জনকে গ্রেফতার করা হয়।
অভিযানকালে ৫৪৪৫ পিস ইয়াবা, ৩১ কেজি ২০০ গাঁজা, ২০ বোতল ইস্কাফ সিরাপ, ২১ টি মোবাইলফোন, ৮ টি বিভিন্ন ব্যাংকের ভিসা/ক্রেডিট কার্ড, ১ টি প্রাইভেটকার, ১৪৬ টি বিভিন্ন কোম্পানীর সিম কার্ড উদ্ধার করা হয়।
তিনি জানায়,রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।



















