তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় অভিযান,২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৫
- আপডেট: ০৫:৪২:৩০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৫৫ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
তেজগাঁও বিভাগের ছয় থানার নিয়মিত মামলা,পুরাতন মামলা,ওয়ারেন্টমূলে ও ডিএমপি অধ্যাদেশে তাদের গ্রেফতার করা হয়।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে তেজগাঁও বিভাগের নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন,ডিএমপির তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৫৫ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ঠ থানা পুলিশ।
অভিযানে,মোহাম্মদপুরে ২৩ জন,আদাবরে ৪ জন, শেরেবাংলা নগরে ২ জন, তেজগাঁও থানা ৭ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৯ জন ও হাতিরঝিল থানায় ১০ জনকে গ্রেফতার করেছে।
মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. বেলাল হোসেন ওরফে বিল্লাল কালা বিল্লাল (২৩), মো. আশিক (২৪), মো. রিদোয়ান আবিদ (১৯), মো. সোহেল রানা (২২), আজান (২০), মো. মিলন (৩১), মো. ইকবাল হোসেন (২৪), মো. তৌফিকুল ইসলাম (৩৪), মো. নাজিম উদ্দিন (৪২), মো. আকরাম হোসেন (৩২), মো. জনি (৩০), মো. সোহাগ (২৮), দোলন (৩৩), মো. জাহিদুল ইসলাম (২২), মো. সজল (২৪), মো. ফিরোজ (২১), শাহজালাল (৩২), মো. শান্ত শাহরিয়ার (১৭), মো. সুয়াইফ হোসেন (১৮), গোলাম রব্বানী (২৩), মো. জাহাঙ্গীর (১৯), মো. হাসান (১৯) ও মো. রবিন (৩০)।
আদাবর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. রবিন প্রকাশ কাল্লু (২৫),মো. তামিম ইকবাল (২১),মো. রবিউল ইসলাম (২২) ও মো. রাকিব উদ্দিন (১৮)।
শেরেবাংলা নগর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. নান্নু মিয়া (৩৩) ও মো. আলমগীর মুন্সী (২৪)।
তেজগাঁও থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. শুভ (২১), মো. ইমাম হোসেন (২১),মো. আকাশ (২১),জাকির হোসেন (২২), ইফরান হোসেন মাহিন (২২),মো. রাসেল (৩৫) ও সজীব মাতুব্বর (১৯)।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো.বিল্লাল মিয়া (৩৬),মো.রুবেল (১৮), মো. কাজল (২৮),মো. রাকিব হোসেন, (১৮),মো. নুরুল আমিন (১৮),মো. রায়হান (১৮),দুলালমিয়া (৩৬),মো. মোসা আলী (৩০) ও মো. রাকিব (২৩)।
হাতিরঝিল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-নাইম (২১),আঞ্জুরুল ইসলাম জীবন (২৫),মো. মমিনুল ইসলাম (৪২),মো. জাহাঙ্গীর (৩০),মো. দ্বীন ইসলাম (৩৫),মো. রমজান মৃধা (১৯),মো. সুজন হাওলাদার (২৮),সারোয়ার হোসেন জিহাদ (২২),মো. আলিফ (২১) ও আরিফ (২৫)।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।



















