মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ২৯
- আপডেট: ০৯:২৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মোহাম্মদপুরের অপরাধ প্রবণ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা-পুলিশ। অভিযানকালে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জন গ্রেফতার।
এদের মধ্যে মারামারি মামলায় ২,পরোয়ানা ভুক্ত ২ এবং অন্যান্য মামলায় ২৫ জন।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলো-এজাজুল হক রুবেল (৪৫),সাব্বির (৩০),মোহাম্মদ আলী (৩৪),মারুফ (২২),রাশেদ আলী (২৪),শুভ (৩৩),আমির হোসেন (২২),সিরাজুল ইসলাম (২৭), শাখাওয়াত (৪৫),আজমান আহমেদ জসিম (৪০),জুয়েল (৪০), মাহাবুবুর রহমান রাজিব (৪২),শুভ (৩০),রাইসুল (২৭),বাপ্পি শেখ (২২),হৃদয় (২২),হৃদয় হোসেন রোহান (২৮),জাবেদ চুন্না (৩০),শাহিন (৩৫),সায়েম হাসান (২৬), লিমন (২৩),কবির (২৬),সাজ্জাদ (২৪),শান্ত ইসলাম (২৬),আইয়ুব আলী (২৭),দ্বীন ইসলাম (২৯),মাহমুদ হোসেন (৩২),মহিউদ্দিন (২৮) ও কামরুল ইসলাম (২৪)।
এসময় তাদের কাছ থেকে ১৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৯ পুরিয়া গাঁজাসহ ৪ পাতা হেরোইন উদ্ধার করা হয়।
ডিসি মো.ইবনে মিজান বলেন,শুক্রবার (২৮ আগস্ট ) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ২৯ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।



















