১১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

শ্যামলী থেকে নিখোঁজ রাজিব-উল-হক, সন্ধান চায় পুলিশ

  • আপডেট: ০৯:৪১:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • / ১৮০০৪

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর শ্যামলীর রিং রোড এলাকা থেকে রাজিব-উল-হক শুভ (৪০) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তাঁর সন্ধান চেয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আদাবর থানা সূত্রে জানা যায়, গতকাল রবিবার (৩০ আগস্ট) বিকেল চারটার দিকে শ্যামলীর রিং রোডের ছাউনি গোল্ড এলাকার নিজ বাসা থেকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা বলে বের হন রাজিব-উল-হক। এরপর তিনি আর বাসায় ফেরেননি।

স্বজনেরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরে এ ঘটনায় তাঁর বড় বোন তাহমিনা হক সোমবার (৩১ আগস্ট) আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নম্বর ১৯৭৭।

পুলিশ জানিয়েছে, নিখোঁজ রাজিব-উল-হকের উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি। তাঁর গায়ের রং শ্যামলা এবং শারীরিক গঠন স্বাস্থ্যবান। নিখোঁজ হওয়ার সময় তাঁর পরনে ছিল কালো রঙের হাফ হাতা টি-শার্ট ও জিন্স প্যান্ট।

কোনো ব্যক্তি রাজিব-উল-হকের সন্ধান পেলে আদাবর থানার ডিউটি অফিসারের ০১৩২০-০৪০৮৯৩ নম্বরে অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করতে অনুরোধ করেছে ডিএমপি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

শ্যামলী থেকে নিখোঁজ রাজিব-উল-হক, সন্ধান চায় পুলিশ

আপডেট: ০৯:৪১:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬