১১:২২ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

মিয়ানমারে পাচারের আগেই ১৪ লাখ টাকার ইউরিয়া সার জব্দ

  • আপডেট: ০৩:৫৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৮০১০

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

চট্টগ্রামের সীতাকুণ্ডে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৪১০ বস্তা ইউরিয়া সারসহ একটি কার্গো বোট জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দ করা সারের আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ৩৫ হাজার টাকা।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি জানান।
কোস্ট গার্ড জানায়, মঙ্গলবার রাত ১টার দিকে সীতাকুণ্ড থানাধীন বাড়বকুণ্ড ঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারি। এ সময় ওই এলাকায় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৪১০ বস্তা ইউরিয়া সার পাওয়া যায়। পরে সারসহ পাচারকাজে ব্যবহৃত কার্গো বোটটি জব্দ করা হয়।

কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দ করা সার ও পাচারকাজে ব্যবহৃত বোটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

মিয়ানমারে পাচারের আগেই ১৪ লাখ টাকার ইউরিয়া সার জব্দ

আপডেট: ০৩:৫৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬