তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৯
- আপডেট: ০৫:৩১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- / ১৮০১০
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৫৯ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
তেজগাঁও বিভাগের ছয় থানার নিয়মিত মামলা,পুরাতন মামলা,ওয়ারেন্টমূলে ও ডিএমপি অধ্যাদেশে তাদের গ্রেফতার করা হয়।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে তেজগাঁও বিভাগের নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন,ডিএমপির তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৫৯ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ঠ থানা পুলিশ।
অভিযানে,মোহাম্মদপুরে ২৯ জন,আদাবরে ৯ জন, শেরেবাংলা নগরে ৫ জন, তেজগাঁও থানা ৫ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ২ জন ও হাতিরঝিল থানায় ৯ জনকে গ্রেফতার করেছে।
মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. সজল (৩০), মো. শাকিল আহমেদ (২৯), মো. মনির হোসেন হেজা (২৫), মোহাব্বত (২৯), মো. শাকিল (২৮), মো. আকাশ (১৯), মোঃ রাজীব (২৭), মো. সাগর হোসেন (২৭), মো. আয়াতুল্লাহ জিকো (৩৬), মোতালেব (২২), মো. পারভেজ (২৮), মো. মোবারক হোসেন বাবু (২৮), মো. সুমন (১৮), শফিউল আলম (৩৮), মো. রাজিবুল হক (৪০), মো. সোহেল হাওলাদার (২৭), মো. সাজেদুল (২৫), মো. তরিকুল হাওলাদার (২৮), মো. শাহ আলম (৩০), মো. রেজোয়ান আনছারী (২৬), মো. বালাকুল মিয়া (২৩), মো. বাদশা (২৪), মো. শাহাদত হোসেন (২৮), মো. মনির মিয়া (২৭), মো. মিজানুর রহমান (৩৩), মো. ডালিম (২৬), মো. সাগর (৩৩) ও ভিকি (২৯)।
আদাবর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-আলিফ আহম্মেদ শেখ তামিম (১৯),মো. ফারুক হোসেন (৩৫),সায়েম (২২),মো. সাব্বির (১৯),মো. রাজু (১৯),মো. ফরহাদ (১৯),মো. মাহিম (১৯),মো. শাকিল (২২) ও মো. রাব্বি (২০)।
শেরেবাংলা নগর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. পারভেজ ওরফে জয় (২০),মো. শরিফুল ইসলাম (২১),মো. শফিক (২২),মো. সোহেল (৩৫) ও আ ম সোহেল মোল্লা (৩৫)।
তেজগাঁও থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো- সানিউর রহমান (২৩),মো. শাওন খান (২৩),মো. রুবেল (২৮),মো. রমজান আলী (২৬) ও কুলসুম বেগম (২৭)।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. শেখ রিফাত আহম্মেদ (২৬) ও মো. উজ্জল (৩৩)।
হাতিরঝিল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. হাসনাত আরাফাত আকাশ (১৯),মো. মেহেদী (৫০),মো. তাজুল ইসলাম(২৮),মো. পাপ্পু সরদার ওরফে মো. পিয়াস ওরফে পাপ্পু (২৮),মো. শামীম (২৫),মো. রফিক (৫০),আলমগীর হোসেন (৫৩),পারভেজ (২০) ও আমজাদ (২৮)।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


















