১১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

হৃদরোগ হাসপাতালে নিখোঁজ শিশু উদ্ধার,পরিবারের কাছে হস্তান্তর

  • আপডেট: ০৯:১৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৮০০৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে নিখোঁজ হওয়া সাড়ে পাঁচ বছরের শিশু মো.আরিয়ানকে দ্রুত উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ আনসার বাহিনীর টহল টিম।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক রোগীর স্বজনের পাশ থেকে শিশু আরিয়ান হঠাৎ নিখোঁজ হয়। শিশুটিকে খুঁজে না পেয়ে তার অভিভাবক তাৎক্ষণিকভাবে হাসপাতালস্থ আনসার ক্যাম্পে এসে একটি মৌখিক অভিযোগ জানান। এসময় আনসার ক্যাম্প ইনচার্জ পিসি মো. আমিনুল হকের নেতৃত্বে চার সদস্যের একটি বিশেষ টহল দল অনুসন্ধানে নামে।

হাসপাতালের বিভিন্ন স্থান ও আশেপাশের এলাকায় নিবিড় খোঁজাখুঁজি চালিয়ে আনসার সদস্যরা দ্রুত শিশু আরিয়ানকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন এবং ক্যাম্পে নিরাপদে হেফাজতে নেন।

আনসার ক্যাম্প ইনচার্জ পিসি মো. আমিনুল হক বলেন, শিশুটির মা হাসি খাতুনকে খবর দেওয়া হলে তিনি আনসার ক্যাম্পে উপস্থিত হন। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত আরিয়ানকে তার পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়। নিখোঁজ সন্তানকে ফিরে পেয়ে শিশুটির পরিবার আনসার সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। উদ্ধারকৃত শিশু মো. আরিয়ানের পরিবার সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার চর কামারখন্দ গ্রামের বাসিন্দা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

হৃদরোগ হাসপাতালে নিখোঁজ শিশু উদ্ধার,পরিবারের কাছে হস্তান্তর

আপডেট: ০৯:১৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬