০৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

উত্তরায় হোটেল কক্ষ থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

  • আপডেট: ০৩:৩৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৮০০১

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন একটি হোটেলের কক্ষ থেকে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম– লি শিংচিয়াং। তার বয়স আনুমানিক ৪০ বছর।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উত্তরার তিন নম্বর সেক্টরের বেঙ্গল হোটেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

দুপুরে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, আজ সকালে উত্তরার বেঙ্গল হোটেল অ্যান্ড হসপিটালিটি লিমিটেডের ৯০৫ নম্বর কক্ষে ওই চীনা নাগরিককে মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। একই হোটেলের ৪০৪ ও ৪০৬ নম্বর কক্ষে অবস্থানরত অপর তিন চীনা নাগরিক—গুও পেংফেই (GUO PENGFEI), গাও ঝেনলিয়াং (GAO ZHENLIANG) ও লিউ হাওলিন বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে হোটেল কর্তৃপক্ষকে জানান।

পরে হোটেল কর্তৃপক্ষ উত্তরা পশ্চিম থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর জানায়, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে রাতে তিনি মদ্যপান করেছিলেন। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

উত্তরায় হোটেল কক্ষ থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

আপডেট: ০৩:৩৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬