১০:২৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

কাফরুলে হারানো শিশু শরীয়তপুরে উদ্ধার, নারী গ্রেফতার

  • আপডেট: ১০:২৮:৫০ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৮০০১

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর কাফরুলে ৭ বছরের শিশু অপহরণের ঘটনায় জড়িত এক নারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাফরুল থানা পুলিশ। একই সঙ্গে অপহৃত শিশুটিকেও উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতের নাম- যুথী আক্তার (২২)।

শনিবার (৫ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

কাফরুল থানার বরাত দিয়ে আকতার হোসেন বলেন, গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকালে কাফরুলের পূর্ব শেওড়াপাড়া এলাকা থেকে ৭ বছরের এক শিশু খেলতে বের হয়ে আর বাসায় ফিরে আসেনি। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে কাফরুল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

তিনি বলেন, জিডির সূত্র ধরে পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে। ফুটেজে দেখা যায়, কালো পোশাক পরিহিত এক নারী শিশুটির হাত ধরে জোরপূর্বক নিয়ে যাচ্ছে। পরবর্তীতে শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে কাফরুল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়।

পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্যের ভিত্তিতে কাফরুল থানা পুলিশ অভিযুক্ত নারীর অবস্থান শনাক্ত করে জানিয়ে তিনি বলেন, শনিবার (৫ সেপ্টেম্বর) বিকাল আনুমানিক সাড়ে ৩টার দিকে শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকায় অভিযান চালিয়ে যুথী আক্তারকে গ্রেফতার এবং শিশুটিকে উদ্ধার করে।

উদ্ধারের পর শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তার বাবা-মাতার জিম্মায় দেওয়া হয়েছে। গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

কাফরুলে হারানো শিশু শরীয়তপুরে উদ্ধার, নারী গ্রেফতার

আপডেট: ১০:২৮:৫০ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬