০৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

জমি সংক্রান্ত বিরোধ:পূর্ব শত্রুতার জেরে দোকানে ঢুকে গুলি, ৯৯৯- এ ফোনকলে গ্রেফতার ১

  • আপডেট: ০৮:১৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৮০০৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

জায়গা-জমি সংক্রান্ত বিরোধে পূর্ব শত্রুতার জের ধরে রাজধানীর কদমতলী থানাধীন ‍শনির আখড়া এলাকার একটি দোকানে ঢুকে পিস্তল ও রিভলবার থেকে গুলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোনকলের মাধ্যমে ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত হলো- মো.মঞ্জুরুল ইসলাম (৪৪)।

রবিবার (৬ সেপ্টেম্বর) জাতীয় জরুরি সেবা ৯৯৯- এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান।

আনোয়ার সাত্তার বলেন, গতকাল শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে ঢাকার কদমতলী থানাধীন ‍শনির আখড়া নুরপুর থেকে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, কিছুক্ষণ আগে তাদের এলাকায় ব্যাপক গোলাগুলি হয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানায়।

তিনি বলেন, ৯৯৯ থেকে বিষয়টি তাৎক্ষণিকভাবে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য কদমতলী থানায় জানানো হয়। ঘটনাসূত্রে জানা যায়, জায়গা-জমি সংক্রান্ত বিরোধে পূর্ব শত্রুতার জের ধরে ৪/৫জন সন্ত্রাসী মো. আসলাম খানের (৩৮) মেসার্স লাকি ক্রোকারিজ নামে একটি দোকানে গিয়ে পিস্তল ও রিভলবার থেকে গুলি ছুঁড়তে থাকে এবং এক পর্যায়ে মোঃ আসলাম খানের ডান চোয়ালে এবং বাম হাতের বাহুতে মারাত্মকভাবে জখম হয়। একপর্যায়ে স্থানীয় লোকজন একজন সন্ত্রাসীকে আটক করে এবং মোঃ আসলাম খানকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিক্যালে নিয়ে যায়।

এ ঘটনায় কদমতলী থানায় ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতায় একটি পিস্তল, একটি রিভলবার, ৯ রাউন্ড গুলি ও ফায়ারকৃত ৩ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয় বলেও জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

জমি সংক্রান্ত বিরোধ:পূর্ব শত্রুতার জেরে দোকানে ঢুকে গুলি, ৯৯৯- এ ফোনকলে গ্রেফতার ১

আপডেট: ০৮:১৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬