০৪:০৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

ঢাকায় পুলিশের অভিযানে গ্রেফতার ৫১৪ সবচেয়ে বেশি মিরপুরে

  • আপডেট: ১০:০৯:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৮০০৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৬১ টি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর ) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন এ তথ্য জানান।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৪৩ জন, লালবাগ বিভাগে ৩৬ জন,ওয়ায়ী বিভাগে ৫৫ জন, মতিঝিল বিভাগে ৬১ জন, তেজগাঁও বিভাগে ৫৬ জন, মিরপুর বিভাগে ১৪০ জন, গুলশান বিভাগে ৫৯ জন, উত্তরা বিভাগে ৫৭ ও গোয়েন্দা বিভাগে ৭ জনকে গ্রেফতার করা হয়।

অভিযানকালে ২টি বিদেশি পিস্তল, ১টি বিদেশি রিভলভার, ২টি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি, ৩টি গুলির খোসা, ১ টি হাত বোমা, ৮৫ কেজি ৩৫ গ্রাম গাঁজা, ২ হাজার ৬৪১ পিস ইয়াবা, ২৫ পুরিয়া হেরোইন, ১টি পিকআপ, ১টি প্রাইভেটকার, ৫টি মোটরসাইকেল, ১টি ধারালো ক্ষুর, ৫টি ডামি পিস্তল, ৪টি ডামি পিস্তলের ম্যাগাজিন, ৩টি পিস্তলের কাভার, ১টি রান চাকু, ২টি স্টিলের ব্যাটন, ২টি চাকু, ১টি ওয়ালেট, ১টি ইলেকট্রিক শক মেশিন, ১টি কালো কটি, ১৩টি মোবাইল, নগদ ১৪ হাজার টাকা, ১টি ইয়াবা সেবনের পাইপ, ফয়েল পেপার ও ২ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।

তিনি জানায়,রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ঢাকায় পুলিশের অভিযানে গ্রেফতার ৫১৪ সবচেয়ে বেশি মিরপুরে

আপডেট: ১০:০৯:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬