যাত্রাবাড়ীতে যুবকে গুলি:অস্ত্র-গোলাবারুদসহ গ্রেফতার চার, বোম ডিসপোজাল ইউনিটের চেষ্টায় ডিফিউজ
- আপডেট: ০২:০১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
- / ১৮০০৭
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে ইমরান হোসেন (৪০) নিহত ও মো.জাকারিয়া (৩৩) নামের আরও একজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
এ ঘটনায় জড়িত থাকার অপরাধে আসামি গ্রেফতারে অভিযান চালিয়ে চার জন আসামিকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে বিদেশী পিস্তল, গুলি, ককটেল ও দেশীয় অস্ত্রসহ নানান সরঞ্জাম উদ্ধার করা হয়। এবং বোম ডিসপোজাল ইউনিটের মাধ্যমে উদ্ধারকৃত ককটেল সাদৃশ্য বস্তুগুলোকে ডিফিউজ করা হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগে উপ-পুলিশ কমিশনার ওয়ারী হিসেবে যোগদান করেছেন মল্লিক আহসান উদ্দিন সামি।
আহসান উদ্দিন সামি বলেন, যাত্রাবাড়ী থানাধীন ধলপুরের বাদল সরদার গলিতে গোলাগুলি ও হত্যাকান্ডের ঘটনায় ৪ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় বিদেশী পিস্তল, ম্যাগাজিন, গুলি, ককটেল, চাপাতি, সুইস গিয়ার, মোটরসাইকেল ও মোবাইল উদ্ধার করা হয়েছে। আজ সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার দক্ষিন কেরানীগঞ্জ এলাকার দক্ষিন পার গেন্ডারিয়া খেজুরবাগ ও ডেমরা থানাধীন পাড়া ডগাইর বায়তুল মুকাদ্দাস এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
তিনি বলেন, এজাহারনামীয় আসামী গ্রেফতার ও আলামত উদ্ধারের উদ্দেশ্যে যাত্রাবাড়ী থানার একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জের গেন্ডারিয়া খেজুরবাগ এলাকায় অভিযান চালিয়ে রিয়াজুল ইসলাম রিয়াজ প্রকাশ ওরফে কাইল্লা রিয়াজ(৩৯), কে গ্রেফতার করা হয়। এসময় তার দেওয়া তথ্যে, ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি, ১ টি চাপাতি, ২টি মোবাইল, ১টি মোটর সাইকেল উদ্ধার হয়।
গ্রেফতারকৃতের দেওয়া তথ্যে, ডেমরা থানাধীন পাড়া ডগাইর এলাকায় সকাল সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে ধৃত আসামি কামরুল ও সাইফুলকে গ্রেফতার করা হয়। এসময় তাহাদের হেফাজত থেকে ৪ টি চাপাতি, ৬ টি ককটেল, ২ টি সুইচ গিয়ার, ১টি মোটরসাইকেল, ৫ টি মোবাইল উদ্ধার করা হয়।
এর আগে এ ঘটনায় জড়িত আসামী ডোবা মিঠু কে গ্রেফতার করা হয় জানিয়ে তিনি বলেন, বোম ডিসপোজাল ইউনিটের মাধ্যমে উদ্ধারকৃত ককটেল সাদৃশ্য বস্তুগুলোকে ডিফিউজ করা হয়েছে এবং আলামত সংরক্ষণ করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।




















