০৪:২৩ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

সোনাইমুড়ী থানা পরিদর্শনে নোয়াখালীর পুলিশ সুপার, অপরাধ দমনে কঠোর নির্দেশনা

  • আপডেট: ১১:৩৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৮০০৫

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

নোয়াখালীর সোনাইমুড়ী থানা বার্ষিক পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) তিনি থানার সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ ও বিভিন্ন মামলার তদন্তের অগ্রগতি পর্যালোচনা করেন।

পরিদর্শনের শুরুতে সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ পুলিশ সুপারকে স্বাগত জানান। পরে তাকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করা হয়।

পরিদর্শনকালে পুলিশ সুপার থানার বিভিন্ন শাখার কার্যক্রম, সংরক্ষিত রেজিস্টার ও গুরুত্বপূর্ণ নথিপত্র পর্যালোচনা করেন। পাশাপাশি থানার অস্ত্রাগার ও মালখানা পরিদর্শন করে সংরক্ষিত অস্ত্র, গোলাবারুদ ও মালামালের রক্ষণাবেক্ষণ এবং সংশ্লিষ্ট রেজিস্টার যাচাই করেন।

এ সময় তিনি দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা, শৃঙ্খলা, জবাবদিহিতা এবং জনসেবার মান আরও উন্নত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পুলিশ সুপার জনগণের প্রত্যাশা অনুযায়ী আধুনিক, কার্যকর ও জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ দমনে আরও সক্রিয়, তৎপর ও পেশাদার ভূমিকা পালনের নির্দেশনা দেন।

এ বিষয়ে চাটখিল সার্কেলের সহকারী পুলিশ সুপার মনীষ দাশকে প্রয়োজনীয় কার্যক্রমের নিবিড় তদারকি নিশ্চিত করার নির্দেশ দেন পুলিশ সুপার।

পরিদর্শন শেষে পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন থানার পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

সোনাইমুড়ী থানা পরিদর্শনে নোয়াখালীর পুলিশ সুপার, অপরাধ দমনে কঠোর নির্দেশনা

আপডেট: ১১:৩৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬