পূবাইলে কাবাডি চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা অনুষ্ঠিত
- আপডেট: ০৯:১১:০৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
- / ১৮০০৩
লনিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
গাজীপুর মহানগরের পূবাইলে কাবাডি চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) কামাড়গাও আমির উদ্দিন মুন্সি স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই প্রতিযোগিতার আয়োজন করে পূবাইল থানা।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ইসরাইল হাওলাদার।
তিনি বলেন, আমাদের গ্রামীণ সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ কাবাডি খেলা। ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশে কাবাডিকে আমাদের জাতীয় খেলা হিসেবে ঘোষণা করা হয়। কাবাডি আমাদের মধ্যে দলগত ঐক্য, সহনশীলতা এবং দেশপ্রেমের শিক্ষা দেয়। আধুনিকতার ছোঁয়ায় আজ এই ঐতিহ্যবাহী খেলাটি হারিয়ে যেতে বসেছে। আমাদের শেকড়ের টানে, শারীরিক ও মানসিক সুস্থতার জন্য কাবাডি খেলার চর্চা আরও বাড়িয়ে দেওয়া উচিত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটনের অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার শফিক আহমেদ, পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন বকুল, লতা গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান আইয়ুব আলী ফাহিম, বাংলাদেশ এলপি গ্যাস ব্যাবসায়ী সমিতির সভাপতি, সেলিম খান, গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক প্রকৌশলী মজিবুর রহমান কাজল, ৪০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম খান বিকি, পূবাইল থানা যুবদলের সদস্য সচিব আবুল হোসেন প্রমুখ।



















