যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস, গ্রেফতার ৫
- আপডেট: ০৮:১৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
- / ১৮০০৫
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৩)।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সন্ধ্যায় নাম প্রকাশে অনিচ্ছুক এক এসআরবি কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রশ্নফাঁসের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
গত ১১ অক্টোবর যুব উন্নয়ন অধিদফতরের পূর্বনির্ধারিত নিয়োগ পরীক্ষা শুরুর আড়াই ঘণ্টা আগে প্রশ্নফাঁসের খবর পাওয়া যায়। এ ঘটনায় পরীক্ষা স্থগিত করে নতুন তারিখ ঘোষণা করে অধিদফতর। আগামী শুক্রবার পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রশ্নফাঁসের ঘটনা তদন্তে একটি কমিটিও গঠন করেছে যুব উন্নয়ন অধিদফতর। অধিদফতরের ২৪২টি পদের বিপরীতে নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন প্রায় তিন লাখ চাকরিপ্রার্থী।



















