০২:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

ডেমরা সেতুতে ৪২ ঘণ্টা মেরামতকাজ, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ হাইওয়ে পুলিশের

  • আপডেট: ০২:২৯:০৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • / ১৮০০৩

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

ঢাকা-সিলেট মহাসড়কের পাশের তারাবো-ডেমরা সড়কের ডেমরা সেতুর এক্সপ্যানশন জয়েন্টের জরুরি মেরামতকাজ শুরু হচ্ছে মঙ্গলবার সকালে। এ কাজ চলবে বুধবার রাত ১২টা পর্যন্ত। এ সময়ে সেতু এলাকায় যানজটের আশঙ্কায় বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দিয়েছে হাইওয়ে পুলিশ।

নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম মেরামতকাজের বিষয়টি নিশ্চিত করেছেন।

হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তারাবো-ডেমরা সড়কের (আর-২০১) প্রথম কিলোমিটারে অবস্থিত ডেমরা সেতুর এক্সপ্যানশন জয়েন্ট মেরামতের কাজ চলবে মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত।

এ পরিস্থিতিতে যাত্রীসাধারণকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে যাত্রা করার অনুরোধ জানিয়েছে হাইওয়ে পুলিশ। একই সঙ্গে সম্ভাব্য যানজট এড়াতে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। জনসাধারণকে এ বিষয়ে অবহিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতাও চাওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ডেমরা সেতুতে ৪২ ঘণ্টা মেরামতকাজ, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ হাইওয়ে পুলিশের

আপডেট: ০২:২৯:০৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬