বাউফলে দিন ব্যাপী ” কৃষক GAP সার্টিফিকেশন ” প্রশিক্ষণ অনুষ্ঠান অনুষ্ঠিত
- আপডেট: ১১:১৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
- / ১৮২৩৩
মোঃ কামরুজ্জামান হেলাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি:
২০২৫-২৬ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন,এন্টার প্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ ( PARTNER) এর আওতায় দিন ব্যাপী- “কৃষকGAP সার্টিফিকেশন” প্রশিক্ষণ অনুষ্ঠান বাউফলে অনুষ্ঠিত হয়েছে। ৯ মার্চ (২০২৬) সোমবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাউফল,পটুয়াখালী’র আয়োজনে বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে এ “কৃষকGAP সার্টিফিকেশন” প্রশিক্ষণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন
এইচ. এম শামীম,অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ),খামারবাড়ি,পটুয়াখালী। এছাড়াও এসময় অনুষ্ঠানে বাউফল উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মিলন সহ বাউফল উপজেলা কৃষি অফিসের বিভিন্ন স্তরের অন্যান্য কর্মকর্তা – কর্মচারীও একাধিক প্রশিক্ষনার্থী কৃষক গন উপস্থিত ছিলেন। প্রসঙ্গত: “কৃষিই সমৃদ্ধি ” প্রতিপাদ্য নিয়ে নিরাপদ খাদ্য উৎপাদন এবং বানিজ্যিক ও রপ্তানি মুখি কৃষি গড়ার লক্ষ্যে কৃষকদের ১ দিন ব্যাপী উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠান শেষে কৃষকদের সাটিফিকেট প্রদান করা হয়।
























