পঞ্চগড়ে লিজার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানী, ফেসবুকে এআই এর মাধ্যমে ছবি দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- আপডেট: ০৫:০০:৩৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
- / ১৮০০২
নিজস্ব প্রতিবেদক,পঞ্চগড়
পঞ্চগড়ে লিজার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানী, টাকা দাবি ও ফেসবুকে এআই এর মাধ্যমে মিথ্যা ছবি দিয়ে ফেসবুকে বাজে কমেন্ট ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে লিজারসহ তার পরিবার।
শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় পঞ্চগড় প্রেসক্লাব হলরুমে সংবাদ সম্মেলনের আয়োজন করে পঞ্চগড় পৌরসভার দক্ষিণ রাজনগর এলাকার লিজা ও তার পরিবারের সদস্যরা।
সংবাদ সম্মেলন লিজা আক্তার জানান, আমি রুবি আক্তার নামে ফেসবুক আইডি থেকে পরিচয় হয়। এ আইডি ছাড়াও বিভিন্ন ফেক আইডি ব্যবহার করে আমার নামে মিথ্যা অপ্রচার চালায়।
আমার ছবি ব্যবহার করে বিভিন্ন ভাবে বাজে কমেন্ট করছে।
তার সাথে অভিযুক্ত পুলিশ সদস্য আহসান হাবিব ও রুবি আক্তারের সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা এক সময় উধাও হয়। তারা আমার নামে মিথ্যা অভিযোগ দেন যে পুলিশ সদস্য আমার ভাই। কিন্তু সে আমার ভাই না। সজিব হাসান নামে আরেক ব্যক্তি ও রনি নামের এক ব্যক্তিও আমাকে হয়রানী করতো। এরপর আমার ভাইয়ের মামলার বিষয় নিয়ে পঞ্চগড়ের এডভোকেট আসাদের কাছে গেলে সেও আমার বিরুদ্ধে হয়রানী করতো। আমাকে বিয়ের প্রস্তাব দিতো। বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার প্রস্তাব দিতো। তার কথা না শোনায় আমাকে সব সময় হুমকি দিতো। জোরপূর্বক বিয়ের প্রলোভন দেখাতো, ব্লাকমেইল করতো।
লিজা আক্তার আরও জানান, লক্ষিপুর জেলার রামগঞ্জ উপজেলার সেনেরবাড়ি কলছমা এলাকার মৃত রহমত উল্ল্যার মেয়ে রুবি আক্তারের সাথে ৩ মাস আগে ফেসবুকে পরিচয় হয়। বর্তমানে রুবি আক্তার আমার কাছে ১০ লক্ষ টাকা দাবি করছে। টাকা না দিলে আমার নামে মামলা করে জেলে ঢুকাবে। আমার নামে যারা মিথ্যা অপবাদ দিচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।
সংবাদ সম্মেলনে এসময় তার বাবা বেলাল হোসেন ও মা ঝর্না বেগম উপস্থিত ছিলেন।












