বাসাবাড়িতে মাদক ব্যাবসা, ৪০ লাখ টাকার মাদক ও অস্ত্রসহ গ্রেফতার ২
- আপডেট: ০১:২৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
- / ১৮০১৪
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর ডেমরা এলাকার একটি বাসায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় সংক্রান্ত তথ্য জানতে পারে র্যাপিড অ্যকশন ব্যাটিলিয়ন (র্যাব)। তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৪০লাখ টাকার বেশি মুল্যের মাদকসহ একজনকে গ্রেফতার করে র্যাব।
অভিযান চলাকালে একই এলাকায় র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় একজনকে আটক করে বাহিনীটির সদস্যরা। পরে দেহ তল্লাশি করে তার কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাজধানীর র্যাব-১০ সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সন্মেলনে এসব জানান ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার এস এম হাসান সিদ্দিকী।
এস এম হাসান সিদ্দিকী বলেন, গতকাল (১১ মার্চ) আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ঢাকার ডেমরা থানাধীন সারুলিয়াস্থ সুকুশী পাথরঘাট এলাকার একটি ৪ তলা ভবনের ৪র্থ তলার একটি বাসায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। সংবাদ পেয়ে দ্রুত সময়ে আমরা ভবনের সামনে পৌঁছালে একজন ব্যক্তি একটি লাল রংয়ের শপিং ব্যাগ হাতে নিয়ে সুকৌশলে পালানোর চেষ্টা করে। এসময় র্যাব সদস্যরা মো. ফাহিম হোসেন (২৯)’কে আটক করে জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করলে হাতে থাকা লাল রংয়ের শপিং ব্যাগের মধ্যে হতে ৩ হাজার ৮৬৫ পিচ ইয়াবা ট্যাবলেট, ১১ পুরিয়া গাজা ও ২৭৮ গ্রাম হেরোইন উদ্ধার করে। যার আনুমানিক অবৈধ বাজার মূল্য ৪০ লাখ ৫০ হাজার টাকা প্রায়।
তিনি বলেন, আভিযানিক দলটি মাদক অভিযান পরিচালনা শেষে ফেরার সময় একই এলাকার সান্দিরা বালুরঘাট পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা মোঃ হাসিবুল হাসান ওরফে শান্ত(২৬)। এসময় র্যাব-১০ এর সদস্যরা তাকেও আটক করে পালানোর কারন জানতে চাইলে আচরণে সন্দেহ হওয়ায় তাকে তল্লাশী করলে প্যান্টের কোমরের পিছনে গোজা অবস্থায় ১টি মাঝারি আকৃতির লোহার তৈরি দেশীয় একনলা বন্দুক এবং প্যান্টের ডান পকেট হতে ২ টি নীল ও সোনালী রংয়ের ১২ বোরের সীসার তৈরি কার্তুজ উদ্ধার করা হয়।
এছাড়াও র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল আজ (১২ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানাধীন দোলাইপাড় এলাকায় হতে ছিনতাইকারী চক্রের একজন সক্রিয় সদস্য মো. মামুন মিয়া (২১)’ কে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় ছিনতাইকারীর নিকট হতে ছিনতাইয়ের বিভিন্ন আলামতও উদ্ধার করা হয়।
ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার বলেন, লুট হওয়া অস্ত্র উদ্ধারের পাশাপাশি অবৈধ অস্ত্রের উৎস ও ব্যবহারকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে র্যাবের তৎপরতা অব্যাহত রয়েছে। এছাড়াও রাজধানী জুড়ে ছিনতাইকারীদের অপতৎপরতা রুখতে র্যাব বদ্ধ পরিকর।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

















