শিরোনাম:
সদরঘাটে লঞ্চের ধাক্কায় পিষ্ট হয়ে দুজন নিহত
- আপডেট: ০৮:২২:৫২ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
- / ১৮০২১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঈদযাত্রায় বাড়ি ফিরতে গিয়ে সদরঘাটে জাকির সম্রাট-৩ নামের লঞ্চের ধাক্কায় পিষ্ট হয়ে দুইজন নিহত এবং দুজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন পুরুষ এবং একজন নারী। প্রাথমিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বুধবার (১৮মার্চ) বিকাল ৫টার দিকে রাজধানীর সদরঘাটে এ দুর্ঘটনা ঘটে।
এদিন সন্ধ্যায় কোস্ট গার্ডের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, কয়েকজন যাত্রী একটি ট্রলারে করে শ্যামপুরের সদরঘাটে জাকির সম্রাট-৩ লঞ্চে উঠতে চেষ্টা করছিলেন। তাৎক্ষণিক আরেকটি লঞ্চ এসে তাদের ধাক্কা দেয়। এতে দুইজন নিহত এবং দুজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন পুরুষ এবং একজন নারী রয়েছেন।
এ দুর্ঘটনায় আহত দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।


















