বাউফলে একসাথে পাঁচ সন্তানের জন্ম, অসহায় পরিবারে ড. মাসুদ এমপির সহায়তা
- আপডেট: ০৫:২৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
- / ১৮০০৭
আল রাফি, (পটুয়াখালী)বাউফল প্রতিনিধি:
বাউফল উপজেলার কালিশুরি ইউনিয়নের সিংহেরাকাঠী গ্রামের একটি দরিদ্র পরিবারে একসঙ্গে জন্ম নেয় তিন ছেলে ও দুই কন্যাসন্তান—মোট পাঁচ নবজাতক। আনন্দের এই মুহূর্তটি যেমন ছিল অসাধারণ, তেমনি পরিবারের জন্য নিয়ে আসে গভীর আর্থিক ও মানসিক সংকট।
গত ৬ অক্টোবর ২০২৫ সালে জন্ম নেওয়া এই পাঁচ নবজাতকের লালন-পালন এখন সোহেল হাওলাদারের পরিবারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। খাদ্য, চিকিৎসা ও দৈনন্দিন প্রয়োজন মেটাতে তারা চরম কষ্টের মুখে পড়েছেন।

এই সংকটময় পরিস্থিতিতে শুরু থেকেই পরিবারের পাশে দাঁড়ান বাউফলের গণমানুষের নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি ব্যক্তিগতভাবে খোঁজখবর নেওয়ার পাশাপাশি নিয়মিত আর্থিক সহায়তাও প্রদান করে আসছেন, যা পরিবারটির জন্য বড় স্বস্তির কারণ হয়ে উঠেছে।
এর ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ড. মাসুদের পক্ষ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাউফল উপজেলা শাখার নেতৃবৃন্দ সোহেল হাওলাদারের বাড়িতে যান। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত আমির মাওলানা রফিকুল ইসলাম এবং সহকারী সেক্রেটারি এটিএম নজরুল ইসলাম। তারা পরিবারের বর্তমান পরিস্থিতি পরিদর্শন করেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন।

নেতৃবৃন্দ জানান, মানবিক দায়িত্ববোধ ও সামাজিক সহমর্মিতার অংশ হিসেবে এই পরিবারের পাশে থাকা অব্যাহত থাকবে।
পাঁচ নবজাতকের পিতা সোহেল হাওলাদার বলেন, “একসাথে পাঁচ সন্তানের জন্মের পর আমি দিশেহারা হয়ে পড়েছিলাম। কীভাবে তাদের বড় করব বুঝতে পারছিলাম না। ড. শফিকুল ইসলাম মাসুদ ও তার সহযোগীরা শুরু থেকেই যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন, তা আমাদের জন্য অনেক বড় সহায়তা।




















