০৪:০৭ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীদের নজরদারিতে রেখেছে র‍্যাব: মুখপাত্র

  • আপডেট: ০২:৩৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • / ১৮০০৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর নিউমার্কেট এলাকায় শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে ছায়া তদন্ত শুরু করেছে র‍্যাব। একই সঙ্গে সম্প্রতি জামিনে মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসীদের ওপর বিশেষ নজরদারি করছে সংস্থাটি।

শনিবার (০২ মে) রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান র‍্যাবের মুখপাত্র এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

তিনি বলেন, রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা নিউমার্কেটে দুর্ধর্ষ এই হত্যাকাণ্ডের পর অপরাধীদের শনাক্ত করতে র‍্যাবের একাধিক টিম মাঠে কাজ করছে। সিসিটিভি ফুটেজ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খুনিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। টিটন হত্যাকাণ্ডের মোটিভ এবং এর পেছনে কারা জড়িত তা খুঁজে বের করতে আমরা গুরুত্বের সাথে ছায়া তদন্ত করছি।

তিনি আরও জানান, ডেমরা এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর পোশাকে ডাকাতির প্রস্তুতিকালে থানা থেকে লুট হওয়া হ্যান্ডকাফ, বিদেশি পিস্তল, ম্যাগাজিন, অ্যামোনিশন, মাইক্রোবাস, র‍্যাবের কটি ও ওয়াকিটকি সেটসহ দুজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

এদিকে, সম্প্রতি বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী জামিনে কারাগার থেকে বের হওয়ার পর রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। এ প্রসঙ্গে র‍্যাবের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, শুধু টিটন হত্যাকাণ্ডের খুনিরাই নয়, বরং যারা জামিনে বের হয়ে আবারও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানোর চেষ্টা করছে, তাদের প্রত্যেককেই কঠোর নজরদারির আওতায় রাখা হয়েছে।

র‍্যাব আরও জানায়, শীর্ষ সন্ত্রাসীসহ যেকোনো পর্যায়ের অপরাধী যাতে নতুন করে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেজন্য গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। অপরাধী যেই হোক না কেন, তাদের আইনের আওতায় আনতে র‍্যাব প্রতিশ্রুতিবদ্ধ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীদের নজরদারিতে রেখেছে র‍্যাব: মুখপাত্র

আপডেট: ০২:৩৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬