০৯:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

কারিনা কায়সারের মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক

  • আপডেট: ০৯:৩০:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • / ১৮০০৮

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনয়শিল্পী কারিনা কায়সারের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

এক শোক বার্তায় তিনি বলেন, কারিনা কায়সার ছিলেন মেধাবী কনটেন্ট ক্রিয়েটর, ওটিটি প্ল্যাটফর্মের সম্ভাবনাময় অভিনয়শিল্পী এবং চিত্রনাট্যকার। তাঁর মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক।

প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের প্রখ্যাত ফুটবলার কায়সার হামিদ-এর একমাত্র কন্যার এই অকাল প্রয়াণ ফুটবল অঙ্গনসহ পুরো সাংস্কৃতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।

তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তিনি পরিবারের সদস্যদের এই শোক কাটিয়ে ওঠার ধৈর্য ও শক্তি কামনা করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

কারিনা কায়সারের মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক

আপডেট: ০৯:৩০:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬