০১:২৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

মৌলভীবাজারে আনসার-ভিডিপির ঝটিকা অভিযান: জুড়ীতে গাঁজাসহ আটক ১

  • আপডেট: ১০:২০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • / ১৮০৭৭

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় অভিযান চালিয়ে ১২ পুঁটলি গাঁজাসহ মিরাজ মিয়া (৫৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আনসার-ভিডিপি)। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ২টার দিকে উপজেলার মনতৈল গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

আনসার-ভিডিপি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জুড়ী উপজেলা আনসার কোম্পানি কমান্ডার সাইফুর রহমান বিষয়টি জেলা কমান্ড্যান্টকে অবহিত করেন। পরে জেলা কমান্ড্যান্টের নির্দেশনায় স্থানীয় যুবসমাজের সহযোগিতায় অভিযুক্তের বাড়ি ঘিরে তল্লাশি চালানো হয়। এ সময় ১২ পুঁটলি গাঁজা উদ্ধার করা হয় এবং মিরাজ মিয়াকে আটক করা হয়।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান তথ্য জানিয়েছেন।

তিনি বলেন,আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তবে এ অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্তই আইনগতভাবে নির্ধারক।

অভিযান শেষে উদ্ধার করা গাঁজা এবং আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জুড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে, ১৩ জুলাই জাতীয় সংসদে মাদক নিয়ন্ত্রণ (সংশোধনী) বিল, ২০২৬ পাস হওয়ার পর মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে আনসার-ভিডিপি। বাহিনীটির ভাষ্য, দেশব্যাপী চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবেই জুড়ীতে এ অভিযান পরিচালিত হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

মৌলভীবাজারে আনসার-ভিডিপির ঝটিকা অভিযান: জুড়ীতে গাঁজাসহ আটক ১

আপডেট: ১০:২০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬