০২:৪৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

নোয়াখালী জেলা পুলিশের মাস্টার প্যারেড পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

  • আপডেট: ১২:৫৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • / ১৮০০৩

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

নোয়াখালী জেলা পুলিশের মাস্টার প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী।

বুধবার (১২ আগস্ট) সকাল ৭টায় নোয়াখালী পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জ, কর্মকর্তা ও সদস্যদের অংশগ্রহণে এ মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।

প্যারেডে অভিবাদন মঞ্চে উপস্থিত থেকে কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ এবং প্যারেড পরিদর্শন করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।

প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. লিয়াকত আকবর। প্যারেড পরিদর্শনকালে ডিআইজি অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা, ড্রিল ও টার্নআউট পরিদর্শন করেন। মানসম্মত পারফরম্যান্সের ভিত্তিতে তিনি সদস্যদের জিএস (Good Service) মার্ক প্রদান করেন।

প্যারেডের সার্বিক শৃঙ্খলা ও প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে ডিআইজি পুলিশ সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি পেশাগত দক্ষতা, শৃঙ্খলা, শারীরিক সক্ষমতা ও দায়িত্বশীলতার সঙ্গে জনসেবামূলক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।

মাস্টার প্যারেডে নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ারসহ বিভিন্ন সার্কেলের কর্মকর্তা, ইউনিট ইনচার্জ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

নোয়াখালী জেলা পুলিশের মাস্টার প্যারেড পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

আপডেট: ১২:৫৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬