১০:৩১ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

রাজধানীতে অভিযান: চোরাই মোটরসাইকেল উদ্ধার, চক্রের ৬ সদস্য গ্রেফতার

  • আপডেট: ০৬:০৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • / ১৮০৫৭

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীতে চোরাই মোটরসাইকেলসহ সংঘবদ্ধ চোর চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ৩০ জুলাই মগবাজার ও পল্লবী এলাকায় এ অভিযান চালানো হয়।

ডিবির লালবাগ বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম এবং সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন ডিবির সহকারী কমিশনার (এসি) এনায়েত কবির সোয়েব।

ডিবির এই কর্মকর্তা জানান,আটককৃতরা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় মোটরসাইকেল চুরি করে তা ভুয়া কাগজপত্র তৈরি করে বিক্রি করতো। চক্রের সদস্যরা পরস্পরের সঙ্গে সুসমন্বিতভাবে কাজ করত। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

গ্রেফতার অভিযুক্তরা হলো— জসিম বেপারী,মোশারফ হোসেন কামাল,আনোয়ার হোসেন,মো.আরিফ,মো.আকিব ও রাসেল রানা। তাদের হেফাজত থেকে ছয়টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে,এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

রাজধানীতে অভিযান: চোরাই মোটরসাইকেল উদ্ধার, চক্রের ৬ সদস্য গ্রেফতার

আপডেট: ০৬:০৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫