০৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

জিএমপির নতুন কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন আশিক সাঈদ

  • আপডেট: ০৭:১৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • / ১৮০০৫

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. আশিক সাঈদ।

রবিবার (৮ নভেম্বর) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। এ উপলক্ষে পুলিশের একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে জিএমপির পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হয়।

দায়িত্ব গ্রহণের পর আশিক সাঈদ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি গাজীপুর মহানগর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং জনসেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন, উপপুলিশ কমিশনারসহ জিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

জিএমপির নতুন কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন আশিক সাঈদ

আপডেট: ০৭:১৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬