যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
- আপডেট: ০৭:৫৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
- / ১৮০১১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে একাধিক ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একজন আহত হয়েছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার ডিইউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. হাসানুর বলেন, সন্ধ্যা আনুমানিক ৭ টা ৩০ মিনিটের দিকে থানার প্রধান ফটকের সামনে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রাথমিকভাবে জানা যায় ককটেল বিস্ফোরণ হতে পারে। তবে এই মুহূর্তে নিশ্চিত করে বিস্তারিত বলা যাচ্ছে না। থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আছেন। তারা তদন্ত করে দেখছেন প্রকৃত ঘটনা কি।
থানা পুলিশের আরেকটি সূত্র জানায়, এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে আজ বিকাল তিনটার দিকে রাজধানীর শাহজাহানপুর থানার মালিবাগ রেলগেটসংলগ্ন এলাকায় দুটি এবং মহাখালী এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।



















