০৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

শাহপরীতে দেড় কোটি টাকার ইয়াবা জব্দ

  • আপডেট: ০৪:২৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • / ১৮০০৪

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

কক্সবাজারের টেকনাফের শাহপরী দ্বীপের জালিয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে অভিযান চালিয়ে ৩০ হাজার ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫০ লাখ টাকা।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, আজ সকাল আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শাহপরী আউটপোস্টের একটি দল জালিয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে বিশেষ অভিযান চালায়। এ সময় ওই এলাকায় একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোট দেখতে পেয়ে থামার সংকেত দেওয়া হয়।

কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটটি দ্রুতগতিতে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ভাসমান একটি ব্যাগ পাওয়া যায়। ব্যাগটি খুলে ৩০ হাজার ইয়াবা পাওয়া যায়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা বলেন, জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

শাহপরীতে দেড় কোটি টাকার ইয়াবা জব্দ

আপডেট: ০৪:২৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬