০৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আলামিন গ্রেফতার,রিভলভার ও গুলি উদ্ধার

  • আপডেট: ০৬:৩৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • / ১৮০০৩

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর রামপুরায় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আলামিনকে অস্ত্রসহ গ্রেফতার করেছে এসআরবি-৩। তার বিরুদ্ধে ২৭টি মামলা রয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর সাড়ে ১টার দিকে রামপুরা থানার টিভি রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে দুই সহযোগীসহ গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে একটি বিদেশি রিভলভার ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

আজ বিকালে এসআরবি ফোর্সেস লিগ্যাল এন্ড মিডিয়া পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

গ্রেফতারকৃত দুই সহযোগিরা হলো- খাইরুল ও কামাল।

ইন্তেখাব চৌধুরী বলেন, পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আলামিন রাজধানীর রামপুরা এলাকায় বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। নির্মাণাধীন ভবন, বাজার, দোকানপাট, টেম্পু স্ট্যান্ড, ডিস ব্যবসায়ী, ইন্টারনেট ব্যবসায়ীদের নিকট থেকে চাঁদা আদায় করে আসছিল। সর্বশেষ গত (২৭ সেপ্টেম্বর) রামপুরা থানাধীন বনশ্রী এলাকার “গ্রীনজোন অনলাইন” নামক একটি ইন্টারনেট সেবা দানকারী প্রতিষ্ঠানে হামলা চালায়। প্রতিষ্ঠানটির কাছে এককালীন ২০ লাখ টাকা চাঁদা দাবি করে এবং ব্যবসা পরিচালনা করতে গেলে প্রতি মাসে ৫ লাখ টাকা চাঁদা দিতে হবে বলে হুমকি দেয়।

তিনি বলেন, এসআরবি-৩ এর একটি আভিযানিক দল আজ রামপুরা থানাধীন টিভি রোড এলাকায় অভিযান চালিয়ে পিচ্চি আলামিনকে ২ জন সহযোগীসহ গ্রেফতার করে। এ সময় পিচ্চি আলামিনের হেফাজত থেকে ১ টি বিদেশী রিভলভার এবং ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

চাঞ্চল্যকর কাইল্ল্যা পলাশ হত্যা মামলায় পিচ্চি আলামিন আসামি বলেও জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আলামিন গ্রেফতার,রিভলভার ও গুলি উদ্ধার

আপডেট: ০৬:৩৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬