শিরোনাম:
মোহাম্মদপুরে শৈলকুপা আ.লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান গ্রেফতার
- আপডেট: ০৯:০৯:২৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / ১৮০০৫
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মোহাম্মদপুর থেকে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম আব্দুল হাকিম আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) বিকাল ৫টা ৪৫ মিনিটে মোহাম্মদপুর থানাধীন চন্দ্রিমা মডেল টাউন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার এম আব্দুল হাকিম আহমেদ শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদকও ছিলেন। তার বাবার নাম হেলাল উদ্দিন আহমেদ। তার স্থায়ী ঠিকানা ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হিতামপুর গ্রামে।



















