এসেনসিয়াল ড্রাগসে নয়, টঙ্গীতে আগুন ড্রাগ ইন্টারন্যাশনালে, নিয়ন্ত্রণে ১৯ ইউনিট
- আপডেট: ০১:০৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
- / ১৮০৩৪
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলীতে এসেনসিয়াল ড্রাগসের কারখানায় নয়, আগুন লেগেছে বেসরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ড্রাগ ইন্টারন্যাশনালে। আজ বুধবার (১৪ অক্টোবর) সকালে আগুন লাগার এ ঘটনায় প্রথমে এসেনসিয়াল ড্রাগসে আগুন লাগার তথ্য জানিয়েছিল ফায়ার সার্ভিস। পরে এক সংশোধনীতে প্রতিষ্ঠানটির নাম ড্রাগ ইন্টারন্যাশনাল বলে জানানো হয়।
ফায়ার সার্ভিসের সর্বশেষ তথ্য অনুযায়ী, সকাল ১১টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল আটটি ইউনিট। এ ছাড়া আরও ১১টি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে। সব মিলিয়ে এখন ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানার আগুনে মোট ১৯ ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আজ সকাল ১০টা ১৪ মিনিটে টঙ্গীর চেরাগ আলীতে প্রতিষ্ঠানটিতে আগুন লাগে। সকাল ১০টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। সকাল ১০টা ২৫ মিনিটে তাঁরা ঘটনাস্থলে পৌঁছান।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।




















