০৪:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

মহাখালী টার্মিনালে যাত্রীর ৫০ হাজার টাকা চুরি করে দৌড়, ট্রাফিক পুলিশের হাতে যুবক আটক

  • আপডেট: ১১:০৮:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • / ১৮০২৬

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মহাখালী বাস টার্মিনালে এক যাত্রীর পকেট কেটে ৫০ হাজার টাকা চুরি করে পালানোর সময় এক যুবককে ধাওয়া করে আটক করেছেন ট্রাফিক পুলিশের সদস্যরা।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে মহাখালী বাস টার্মিনালের আউটগেটের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. জিয়াউর রহমান।

তিনি বলেন, সকালে টার্মিনালের আউটগেটে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক পুলিশের সার্জেন্ট আজিজুল হক ও কনস্টেবল কামরুল। এ সময় তারা এক ব্যক্তিকে দৌড়ে পালিয়ে যেতে দেখেন। পরবর্তীতে ধাওয়া করে তাকে আটকের পর জানা যায়, তিনি আজমেরী পরিবহনের যাত্রী নুরুল আমিনের পকেট কেটে ৫০ হাজার টাকা নিয়ে পালাচ্ছিলেন।

পুলিশ জানায়, আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তেজগাঁও শিল্পাঞ্চল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এডিসি জিয়াউর রহমান বলেন, সড়কে যানজট যানজট নিরসনের পাশাপাশি জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা ও অপরাধ প্রতিরোধে তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

মহাখালী টার্মিনালে যাত্রীর ৫০ হাজার টাকা চুরি করে দৌড়, ট্রাফিক পুলিশের হাতে যুবক আটক

আপডেট: ১১:০৮:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬