১০:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

তুরাগ নদী থেকে উদ্ধার কিশোরের পরিচয় খুঁজছে নৌ-পুলিশ

  • আপডেট: ০৯:৩৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • / ১৮০০৩

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

পরনে হালকা বাদামি রঙের টি-শার্ট ও খাকি রঙের থ্রি-কোয়ার্টার প্যান্ট। বয়স আনুমানিক ১৭ বছর। গত ২১ আগস্ট ঢাকার আশুলিয়ায় তুরাগ নদী থেকে উদ্ধার করা হয়েছিল কিশোরটির মরদেহ। কিন্তু প্রায় দুই মাস পেরিয়ে গেলেও তার পরিচয় শনাক্ত করা যায়নি। জানা যায়নি তার নাম, বাড়ির ঠিকানা কিংবা স্বজনদের পরিচয়।

অজ্ঞাতনামা কিশোরটির পরিচয় শনাক্ত করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করতে চায় আশুলিয়া নৌ-পুলিশ। এ জন্য তার ছবি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছে পুলিশ।

আশুলিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম আশা করছেন, কিশোরটির ছবি দেখে কেউ হয়তো তাকে চিনতে পারবেন। সেই সূত্র ধরে খোঁজ মিলতে পারে তার পরিবারের।

তিনি বলেন, আমাদের ঘরেও তার মতো কিশোর বয়সী সন্তান আছে। অথচ এই কিশোরের মরদেহ প্রায় দুই মাস ধরে অজ্ঞাতনামা হিসেবে পড়ে আছে। তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া আমাদের মানবিক দায়িত্ব। সেই সঙ্গে আইনি সংকটও আছে। আমরা পরিচয় শনাক্ত করতে না পারলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে পারছি না।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ২১ আগস্ট ঢাকার আশুলিয়া থানার আশুলিয়া ইউনিয়নের রুস্তমপুর শাহ সিমেন্ট ঘাট এলাকায় তুরাগ নদ থেকে কিশোরটির মরদেহ উদ্ধার করা হয়। তার পরনে ছিল হালকা বাদামি রঙের টি-শার্ট ও খাকি রঙের থ্রি-কোয়ার্টার প্যান্ট।

এ ঘটনায় পরদিন, ২২ আগস্ট আশুলিয়া নৌ-পুলিশ ফাঁড়িতে একটি অপমৃত্যু মামলা করা হয়। মামলার নম্বর ১৬১/২০২৬।

কিশোরটির পরিচয় শনাক্তে তার ছবি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন এসআই নজরুল ইসলাম।

তিনি বলেন, হয়তো তার পরিবার আজও তার ঘরে ফেরার অপেক্ষায় পথ চেয়ে আছে। একজন বাবা হিসেবে তার বাবা-মায়ের সন্তান নিখোঁজ হওয়ার কষ্টটা আমি অনুভব করতে পারি। তাই যতটা সম্ভব সংবাদটি ছড়িয়ে দিয়ে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করতে চাই।

কিশোরটির পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে আশুলিয়া নৌ-পুলিশ ফাঁড়িতে অথবা ০১৭২৮১৩২০৪২ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পুলিশ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

তুরাগ নদী থেকে উদ্ধার কিশোরের পরিচয় খুঁজছে নৌ-পুলিশ

আপডেট: ০৯:৩৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬